রামগড়ে বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালন বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ , মার্চ ১০, ২০২৫ খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রুতবিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে রামগড় সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল।এসময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সেক্রেটারি শাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।মানববন্ধন কর্মসূচীতে রামগড় উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তবব্য রাখেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: