বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ , মার্চ ১০, ২০২৫

রামগড়ে বাংলাদেশ  জাতীয়তাবাদী ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালন

খাগড়ছড়ির রামগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও এসব ঘটনার  দ্রুতবিচারের দাবীতে রামগড় সরকারি কলেজ গেইটে মানববন্ধন কর্মসূচী পালন করে রামগড় সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সেক্রেটারি শাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।মানববন্ধন কর্মসূচীতে রামগড় উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Loading