রামগড়ে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ , মার্চ ৫, ২০২৫ ৫/৩/২৯২৫( বুধবার) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলার রামগড়ে ওয়াপদা অফিসের সামনে রামগড় বারৈয়ারহাট সড়কে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির আহবায়ক মোঃ ইউনুসের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপন, গুচ্ছগ্রামবাসীর বেদখলকৃত জমি উদ্ধার, অবৈধ সন্ত্রাসীদের সংগঠন বাতিল করে অবৈধ অস্ত্র উদ্ধার ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশী ও বিদেশী ষড়যন্ত্র বন্ধের দাবিতে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে রামগড় উপজেলার পাহাড়ি সন্ত্রাসীদের দ্বারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার ও ভুমি হারানো গুচ্ছগ্রামবাসী সহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে।বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির মোঃ আবু আহম্মদ, মোঃ খোরশেদ আলম,মোঃ ইসমাঈল হোসেন, মোঃ কফিল উদ্দিন, ও গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির আহবায়ক মোঃ ইউনুস বক্তব্য প্রদান করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, অবিলম্বে রামগড় উপজেলা সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে বাংলাদেশ সরকার কর্তৃক বন্দোবস্তকৃত পরবর্তীতে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কর্তৃক বেদখল হওয়া জমি পুনরুদ্ধার করার দাবি জানায়। ১৯৮৬ সালে সন্ত্রাসীদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের নির্যাতন, হামলা, লুটতরাজ, হত্যার শিকার অসহায় বাঙালীদের কর্মসংস্থানের ব্যাবস্থা করার দাবি জানায়। প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুনঃস্থাপন করা, পাহাড়ের সকল অবৈধ অস্ত্রধারী ও বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি সন্ত্রাসী সংগঠন বাতিল করা এবং এদের গ্রেফতার করার দাবি জানায়। শেয়ার চট্টগ্রামবিষয়: