ধামরাইয়ে ৭তম জাতীয় ভোটার দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ , মার্চ ২, ২০২৫

 

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে, এ শ্লোগানকে সামনে রেখে ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজনে ৭তম জাতীয় ভোটার দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রোববার ভোটার দিবসে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মিলনায়তনে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনীকের সভাপতিত্বে ও নির্বাচন অফিসার এস এম সিদ্দিকুর রহমান সঞ্চরণায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এম, এ হাসান, মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার ও আইসিটি কর্মকর্তা ওয়াহিদ- উজ- জামান প্রমুখ।এসময় আরো উপজেলা কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

Loading