দবির উদ্দিন বেপারী পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ , নভেম্বর ২৯, ২০২৪

নিউজ ৭১অনলাইন, সাভার: সাভারের উত্তর কলমা এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দবির উদ্দিন বেপারী পাবলিক স্কুলের এ প্লাস ও বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ সম্পন্ন হয়েছে।

২৯ নভেম্বর শুক্রবার দিনভর বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা । বিকেলে অনুষ্ঠিত হয় একটি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহকারি রেজিস্টার রফিকুল ইসলাম রিমন, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাভার ইউনিয়ন পরিষদের সাবেক ৬ নং ওয়ার্ড মোঃ আবুল হোসেন সহ সাভারের শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানের সভাপতি তো করেন আনন্দ টেলিভিশনের এ.জি.এম ও ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এসোসিয়েশনের সহ-সভাপতি এস বি বুলবুল ।

দবির উদ্দিন বেপারী পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরিফ হোসেন স্বাগতিক বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও উপস্থিত অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সেই সাথে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে শিক্ষার্থীদের আগামী দিনের সাফল্যের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিথিরা । এসময় তাঁরা দবির উদ্দিন বেপারী পাবলিক স্কুলের প্রশংসা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন ।

Loading