তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ধামরাইয়ে সমাবেশ

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ , নভেম্বর ১৫, ২০২৪

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আজ শুক্রবার বিকেলে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার সুয়াপুর ইউনিয়ন পরিষদের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। সঞ্চালনায় ছিলেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ।
এ সময় আরো বক্তব্য রাখেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ,ধামরাই থানা শ্রমিক দলের সাধারন সম্পাদক লেহাজ উদ্দিন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ শাহিন আহমেদ শাওন,সদস্য জহিরুল ইসলাম খান নাঈম,ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু,যুগ্ম আহ্বায়ক মীর আকিব প্রমুখ।

Loading