র‍্যাব -৬ এবং ৪৯ বিজিবি’র যৌথ অভিযানে ৬২ কেজি গাঁজা সহ ০৩ জন গ্রেফতার

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ , অক্টোবর ২৫, ২০২৪
Oplus_0
বেনাপোল প্রতিনিধি :- যশোর জেলার বেনাপোল পোর্টথানার বাহাদুর পুর এলাকা হতে ৬২ কেজি গাঁজা সহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর ও ৪৯ বিজিবি’র যৌথ আভিযানিক দল।
শুক্রবার ২৫ অক্টোবর সকাল ৭টার দিকে র‌্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের মো. সাগর হোসেন এর বসতবাড়ি থেকে র‍্যাব ও বিজিবির যৌথ বাহিনীর অভিযানে ৬২ কেজি গাঁজা সহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়৷ জব্দকৃত গাজার মূল্য ১২লাখ ৪০ হাজার টাকা।

আসামীরা হলেন (১)মোঃ সাগর হোসেন, পিতা- মোঃ জাকির হোসেন, মাতা- মোছাঃ সাথী খাতুন, সাং- বাহাদুরপুর (পূর্ব পাড়া), থানা- বেনাপোল পোর্ট, (২) মোঃ ইমরান হোসেন , পিতা- মোঃ আব্দুল মোমিন, মাতা- মোছাঃ সোনাভান, সাং- দূর্গাপুর (উত্তরপাড়া), থানা- শার্শা, (৩) মোঃ জসিম উদ্দিন, পিতা- মোঃ আবু বক্কর, মাতা- মৃত হান্নী বেগম, সাং- ধান্য খোলা, থানা- বেনাপোল পোর্ট, সর্ব জেলা- যশোর৷
যশোর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬  এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ফ্লা.লে. মো.রাসেল এক “প্রেস রিলিজ”এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বাহাদুরপুর এলাকাটি সীমান্ত এলাকা হওয়াই বিজিবি ও র‍্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

Loading