রামগড়ে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিশেষ টাস্কফোর্সের অভিযান বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ , অক্টোবর ২৫, ২০২৪ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বাজার মনিটরিং করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি।শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় রামগড় উপজেলার সোনাইপুল বাজারসহ শহরের বিভিন্ন বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকাসহ মূল্য তালিকা খতিয়ে দেখেন বিশেষ মনিটরিং টিম।বাজার পরিদর্শন শেষে বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক ও ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ প্রতিনিধিকে জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেছে বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি,রাস্তা- ড্রেন দখলসহ অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান । সব অনিয়মের যাতে অবসান ঘটে সেই লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।এসময় উপস্থিত ছিলেন ফুড অফিসার, উপজেলা বন কর্মকর্তা, প্রশাসন ও পৌরসভার সহকারীগনসহ বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: