ভারতের পশ্চিমবঙ্গে ৫৪ জন বাংলাদেশি গ্রেফতার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 12:08 AM , October 24, 2024 ভারতের পশ্চিমবঙ্গে ৫৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় তাদের গ্রেফতার করা হয়।মঙ্গলবার (২২ অক্টোবর) পশ্চিমবঙ্গ পুলিশের সূত্রে প্রকাশ, ওসি মহম্মদ খুরশিদ আলমের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে নশিপুর গ্রাম থেকে ৪১ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। একই দিনে বিএসএফ উত্তর ২৪ পরগনার স্বরুপনগর সীমান্ত থেকে আরও ১৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে।২টি পৃথক অভিযানে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ ও অবৈধভাবে দেশে ফেরার অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । শেয়ার আন্তর্জাতিকবিষয়: