ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই বাস্তবায়নে ইমামদের করণীয় সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ , অক্টোবর ৭, ২০২৪ নিরাপদ সড়ক চাই ঢাকার ধামরাই শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক বাস্তবায়নে মসজিদের ইমামদের করণীয় সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার উক্ত শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাসব্যাপী জনসচেতনতা মুলক ধারাবাহিকতায় ৭ম দিনে এ কর্মশালায় নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন মসজিদের ৪০ জন ইমাম এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন মতামত প্রকাশ করেন। এছাড়া ইমামগণ নিরাপদ সড়ক চাই এর মহৎ উদ্দেশ্যের পাশে থেকে একাত্বতা পোষন করে ব্যাপক ভুমিকা রাখবেন বলে আশ্বাস দেন। শেয়ার ঢাকাবিষয়: