ধামরাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: 7:15 PM , October 7, 2024

 

ইসলামিক ফাউন্ডেশন ধামরাই উপজেলার আয়োজনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা, উপজেলা শিক্ষক ও কেয়ারটেকারদের নিয়ে মাসিক সমন্বয় সভা আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ধামরাই উপজেলার ফিল্ড সুপারভাইজার রেজাউল করিমের সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ধামরাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার প্রশান্ত বৈদ্য, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার এ. এম হাসান, আইসিটি অফিসার ইশতিয়াক আহমেদ ও ইসলামিক ফাউন্ডেশন ধামরাই উপজেলার মডেল কেয়ারটেকার সাইফুল ইসলাম সহ ইসলামিক ফাউন্ডেশন উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীগণ।

 

Loading