ধামরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০তম গ্রেড দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

প্রকাশিত: 3:05 PM , October 4, 2024

 

ঢাকার ধামরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের ১ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন।
গত বৃহস্পতিবার ধামরাই উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ধামরাই ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম কিবরিয়া, আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছানোয়ার হোসেন, শাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ুন কবির, সাইটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফ হোসেন, জলসীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বোরহান উদ্দিন,
হুজুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রেবেকা সুলতানা ও মিলা সরকার প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষকরা স্মারক লিপি পেশ করেন ধামরাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রশান্ত বৈদ্যের কাছে।

Loading