ধামরাই নিরাপদ সড়ক চাই শাখার উদ্যোগে সড়ক দখল মুক্ত প্রক্রিয়ার মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন শুরু নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ , অক্টোবর ৩, ২০২৪ ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই(নিসচা) শাখার উদ্যোগে সড়ক দখল মুক্ত প্রক্রিয়ার মাধ্যমে মাসব্যাপী জনসচেতনতা মুলক কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে গত মঙ্গলবার বিকেলে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে শুরু হয়েছে।ধামরাই নিরাপদ সড়ক চাই(নিসচা) শাখার সভাপতি নাহিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় এ কর্মসূচি উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বৈদ্য।এসময় উপস্থিত ছিলেন ধামরাই থানার ওসি মো:মনিরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা সহ ধামরাই শাখার নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দ, পরিবহন মালিক, শ্রমিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক প্রমুখ।উদ্বোধনকালে প্রথমে সচেতনতা মুলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন আগত বক্তারা। পরে সড়কে গণপরিবহনে সচেতনতা মুলক স্টিকার লাগানো ও লিফলেট বিতরণ করা হয়।সারাদেশে মত মাসব্যাপী কর্মসূচি পালন ধারাবাহিকতায় নিসচা ধামরাই শাখার কর্মসূচি রয়েছে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা,লিফলেট বিতরণ, গণপরিবহনে স্টিকার লাগানো, স্কুল, কলেজে সচেতনতা মুলক কর্মসূচি, দুর্ঘটনা রোধকল্পে মসজিদের ইমামদের করণীয়, থ্রী হুইলার চালকদের ট্রেনিং, দুর্ঘটনা রোধকল্পে নাটিকা প্রদর্শনী, পুলিশ ও প্রশাসনের করণীয়, সামাজিক সংগঠন এর করনীয় সহ বিভিন্ন সভা সেমিনার রয়েছে। মুল্য উদ্দেশ্য থাকবে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সকল কর্মকান্ড বাস্তবায়নে রুপ দেয়া। শেয়ার সারা দেশবিষয়: