ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত আটো চালক রাকিবের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ , অক্টোবর ৩, ২০২৪ গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলন সময়ে ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে আহত অটো রিকশা-চালক রাকিবের পরিবারের পাশে দাঁড়ালেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।গত বুধবার সন্ধ্যায় ধামরাইয়ে আহত রাকিবুল হাসানের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি।নাজমুল হাসান অভি রাকিবের অসুস্থতার খোঁজ নেন ও তার চিকিৎসার বিষয়ে তাকে সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি রাকিবের চিকিৎসা ও পারিবারিক খরচের জন্য নগদ অর্থ প্রদান করেন।আহত রাকিব জানায়, সে ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হয়। এরপর সে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে চিকিৎসা নেন। তার পরিবারে সে একজন আয়ের উৎস। বর্তমানে তিনি অসুস্থ্য থাকায় তার পরিবারের আর্থিক খরচ চালাতে সমস্যা হচ্ছে।গত বুধবার ঢাকা স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান অভি তার পাশে দাঁড়ানোর জন্য সে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এসময় উপস্থিত ছিলেন—ধামরাই থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরুজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ ভুঁইয়া শাওন,ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক পারভেজ পাঠান,মীর আকিব আলী, থানার স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন, সোহেল মাতবর, নাঈম, মনির ও আমজাদ হোসেন প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: