বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নোয়াখালী ঢাকাস্হ ক্লাব লিমিটেড এর উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৯, ২০২৪

ইফতেখাইরুল আলম, নিজস্ব প্রতিবেদক:
বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের মাঝে প্রায় ৩৫ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেছে নোয়াখালী ঢাকাস্থ ক্লাব লিমিটেড।

ভয়াবহ বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত পরিবারের নোয়াখালীর চিত্র গণমাধ্যমে প্রকাশ করা হলে বিশ্ববাসীর নজরে আসে নোয়াখালীর আপামর সাধারণ জনগণের কথা। 

বাড়ি ঘর ছেড়ে অনেকেই বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে অতি কষ্টের জীবন যাপন করছে।

গত কয়েক দিনে বন্যার প্লাবিত পানি কমতে শুরু করলে মানুষের মনে আনন্দের অনুভূতি  প্রকাশ পাচ্ছে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দেশ বিদেশের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

তারেই ধারাবাহিকতায়, ঢাকাসহ নোয়াখালী ক্লাব লিমিটেড এর উদ্যেগে আজ শুক্রবার (২০সেপ্টেম্বর) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসনের মাধ্যমে সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়ন পরিষদের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের মাঝে প্রায় ৩৫ লক্ষ টাকার খাদ্য সামগ্রীর উপহার বিতরণ করা হয়েছে।

এ সময় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো.ইয়াছিন, ঢাকাস্হ নোয়াখালী ক্লাব এর ট্রেজারার মো.কামাল উদ্দিন, সদস্য মো.সামছুদ্দীন আহমেদ সেলিম, মো.তোফাজ্জল হোসেন, মো.আবুল কালাম আজাদ, মো.মাহফুজুর রহমান কিরণ, মো.সেলিম চৌধুরী, মো.জাকের হোসেন পারভেজ, মো.সালাহউদ্দিন, মো.আহাম্মদ উল্যাহ, মো.আইয়ুব উল্যাহ, মো.ফজলে আজিম সুধন, মো.হাজী ইসমাইল চৌধুরী, মো.গোলাম জিলানী দিদার প্রমুখ।

নোয়াখালী ক্লাব ঢাকাস্হ ইসি কমিটির কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জেলায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Loading