সাবেক এমপি একরামুলের ব্যবহারিত ১২ রাউন্ড গুলি সহ শটগান উদ্ধার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৬, ২০২৪ ইফতেখাইরুল আলম,নিজস্ব প্রতিবেদক: সারা দেশে চলমান অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে নোয়াখালীর কবিরহাট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ,সেনাবাহিনী ও RAB এর যৌথ অভিযানে ২নং সুন্দলপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাড়ীর উত্তর-পশ্চিম পার্শ্বে কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ১টি সাদা প্লাস্টিকের বস্তা দেখা যায়।সেই সুবাদে উক্ত সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টা ২০ মিনিটের সময় ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় ১টি সাদা প্লাস্টিকের বস্তা দেখা যায়।পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পরিত্যক্ত বস্তাটির মুখ খুললেইএ সময় ১টি শর্টগান যাহার বডিতে ( ESCORT MAGNUM 258544 এবং MADE BY HATSAM ARMS COMPANY লেখা আছে)এবং ১২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।ঘটনা স্থলে থাকা সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়। পরবর্তীতে অস্ত্রটি অনুসন্ধানে জানা যায়। নোয়াখালী-৪ সদর ও সুর্বণচর আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এর নামে লাইসেন্সকৃত।এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। শেয়ার নোয়াখালীবিষয়: