ধামরাইয়ে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

প্রকাশিত: 12:37 PM , September 1, 2024

 

ঢাকার ধামরাই থানার পৌর যুবদল ও ছাত্রদল আয়োজনে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। দেশে চলমান বন্যার কারণে অল্প পরিসরে কর্মসূচি আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অর্থব্যয় না করে বন্যার্তের মাঝে সহায়তা ব্যয় করা জন্য।
গত শনিবার বিকেল ছয়টায় ধামরাই ভাড়ারিয়া ইউপির বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস আহমেদের সভাপতিত্বে সীমিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

প্রধান অতিথি বক্তব্য বলেন, বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রাম করে হামলা ও মামলার শিকার হয়ে নির্যাতিত হয়েছে তাদের নেতৃত্বে ধামরাই বিএনপি পরিচালিত হবে। কেউ যদি চাঁদাবাজও দখলবাজ করে তারা বিএনপিতে স্থান পাবে না। এ সময় তিনি আরো বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, ঢাকা জেলার যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমদ ফারুক, বিএনপি নেতা সুনীল সাহা, খলিলুর রহমান, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শিশির ফেরদৌস ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

Loading