অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় দ. কোরিয়া নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ , আগস্ট ১৭, ২০২৪ শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া।শুক্রবার (১৬ আগস্ট) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।মুখপাত্র বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে আশাবাদী দক্ষিণ কোরিয়া। কোরিয়া-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ দক্ষিণ কোরিয়া। শেয়ার অন্যান্যবিষয়: