পটিয়া আল জামিয়ার আহত ছাত্রদের পাশে দাঁড়ালেন উপদেষ্টা ফারুক ই আজম এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 1:34 AM , August 19, 2024 চট্টগ্রাম পটিয়া আল জামিয়া আল ইসলামীয়ার আহত ছাত্রদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে পাশে দাঁড়ালেন উপদেষ্টা ফারুক ই আজম। গত রবিবার (১৮ আগস্ট) দুপুরে পটিয়া আল জামিয়া আল ইসলামীয়ার আহত ছাত্রদের শয্যাপাশে এসে তাদের খোজ খবর নিয়ে এক ব্রিফিং অন্তর্বতী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক বলেন, ছাত্র জনতার যৌক্তিক আন্দোলন কখনো বিফলে যায় না। তার প্রমান ৫ আগস্ট এর বিজয় । তিনদিকে শিকলে ঘেরা একদিকে বঙ্গোপসাগরের মধ্যেই আমাদের এই বাংলাদেশ। এ দেশে ৫ আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে অর্জিত ২য় স্বাধীনতার সুফল ভোগ করতে হলে সবক্ষেত্রে পরিবর্তন অপরিহার্য। তিনি পুলিশ বাহিনীকে তাদের চরিত্র পরিবর্তন করে কোন গোষ্ঠীর পক্ষে নয়, জনগনের সেবক ও মানবিক পুলিশ হয়ে কাজ করতে এবং এ বিজয় ধরে রাখতে অন্তর্বতী সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।এ সময় তার সাথে ছিলেন চট্রগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জমান, পটিয়া ইউএনও আলাউদ্দিন ভুঞা জনী, পটিয়া থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, সহকারী কমিশনার ভূমি প্লাবন কুমার বিশ্বাস মাদরাসার মুহতামিম আল্লামা আবু তাহের নদভীসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন। শেয়ার অন্যান্যবিষয়: