সারাদেশে সাংবাদিক হত্যা ও পটিয়া প্রেস ক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ , আগস্ট ১৬, ২০২৪ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতন এবং প্রেস ক্লাবে হামলার প্রতিবাদে পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকেলে প্রেস ক্লাব প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।ভারপ্রাপ্ত সভাপতি এস এম এ কে জাহাংগীর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় অনুষ্টিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আহমদ উল্লাহ,প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন কার্য নির্বাহী সদস্য নুর হোসেন, আবেদুজ্জমান আমিরী,কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিনজু,এস এম রহমান,সুজিত দত্ত, মোঃ শাহজাহান, ওবায়দুল হক পিবলু, তাপস দে আকাশ, এস এম এ জুয়েল, কাউছার আলম,আবদুল্লাহ আল নোমান প্রমূখ। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক কমিশনার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বাবুল জাপা নেতা নুরুল ইসলাম, দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার শহীদুল ইসলাম উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পুজা পরিষদ এর সহ সভাপতি মাষ্টার শ্যামল দে, কমিউনিস্ট পাটির উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হক মন্জু, সাংবাদিক পলাশ রক্ষিত, উপজেলা গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শাখাওয়াত হোসাইন হিরু,শিক্ষক নেতা রুবেল দাশ,মনসুর আহমদ মন্জু প্রমূখ।এতে বক্তারা বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, দেশ ও জাতির সামনে প্রকত সত্য তুলে ধরা এ পেশায় নিয়োজিতদের পেশাগত ও নৈতিক দায়িত্ব। কিন্তু দু:খের বিষয় এ দায়িত্ব পালন করতে গিয়েই সাংবাদকরা হত্যা ও অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। গুটি কয়েক সাংবাদিকের ব্যাক্তিগত আচরণে সংক্ষুদ্ব হয়ে কেউ অহেতুক সাংবাদিক হত্যা ও নির্যাতন এবং প্রেস ক্লাবে হামলার মত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে তা মুক্ত সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করবে। তারা সরকারের প্রতি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এতে সংহতি প্রকাশকারীরা দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কাজে নিয়োজিত যে কোন সাংবাদিকের পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন। শেয়ার অন্যান্যবিষয়: