সাবেক শ্রমমন্ত্রী এম এ মান্নানের স্ত্রী

আওয়ামী লীগ নেত্রী নূর মেহের বেগম আর নেই

প্রকাশিত: 11:48 AM , July 30, 2020

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শ্রমমন্ত্রী, মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও মুক্তিযোদ্ধা মরহুম এম এ মান্নানের স্ত্রী মহিলা আওয়ামী লীগ নেত্রী নূর মেহের বেগম আর নেই।

আজ বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে নগরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রী নূর মেহের বেগমের নামাজে জানাজা আজ বাদে আসর জমিয়তুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বাগমনিরামস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

Loading