পটিয়ায় ৩৭ আনসার ব্যাটালিয়নে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ , জুলাই ৩১, ২০২৪
চট্টগ্রামের পটিয়ায় ৩৭ আনসার ব্যাটালিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দুপুরে এ কর্মসূচি শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্রগ্রাম ও পার্বত্য রেন্জ সদর দপ্তরের উপ পরিচালক মো: সাইফুল্লাহ রাসেল বিএএম,পিএএমএস, এতে ৩৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: জিয়াউর রহমান নেতৃত্বে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন সদর দপ্তরের কর্মকর্তাগণ ।

এ সময় উপ পরিচালক মো: সাইফুল্লাহ রাসেল বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চলমান রয়েছে এর ধারাবাহিকতায় চট্টগ্রাম রেঞ্জে বিভিন্ন জাতের ফলদ, বনজ, ওষুধি সাড়ে ৫ হাজার চারাগাছ রোপণ করা হবে। দেশের সকল নাগরিককে নিজ বাড়ীর আঙ্গিনা ও পরিত্যক্ত স্থান নদী, নালা , রাস্তার পাশে বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখার আহবান জানান। তিনি আরে বলেন, আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ পরিকল্পনা জনগনকে উদ্বুদ্ধ করবে।

Loading