পটিয়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে জরিমানা

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ , জুলাই ১৪, ২০২৪

চট্টগ্রাম পটিয়ায় কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৪) জুলাই দুপুরে বৈলতলী সড়কের কীটনাশকের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।

অভিযানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫১ ধারায় চার দোকান মালিককে বিভিন্ন অংকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে দোকান মালিকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন কৃষি সম্প্রসারণ অফিসার তপন কুমার রায়, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বুলবুল, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহাজাহান, ভূমি অফিসের পেশকার সুদীপ্ত দাশ, ও পটিয়া থানা পুলিশ।

Loading