সেনবাগে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম দুলাল এর ইন্তেকাল নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:19 AM , July 30, 2020 মোঃ আমির হোসেন (লিটন) সেনবাগ প্রতিনিধি:নোয়াখালী সেনবাগের ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম দুলাল (৬০) বুধবার(২৯ জুলাই)বিকেল ৪ টা ১৫ মিনিট সময় উনার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন( ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)।তিনি দীর্ঘদিন যাবত কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। উল্লেখ্য, আমিনুল ইসলাম দুলাল ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ২২ বছর যাবত দায়িত্ব পালনকারী সাবেক চেয়ারম্যান মরহুম ওয়াহিদুর রহমানের জৈষ্ঠ্যপুত্র।মরহুম আমিনুল ইসলাম দুলাল সুনামের সহিত ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি২০০৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০১০ সালে বাংলাদেশ স্বপ্নচুড়া ফাউন্ডেশন কর্তৃক সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক লাভ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ২ কন্যা সহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শেয়ার চট্টগ্রামবিষয়: