নোয়াখালীতে চলন্ত ট্রেনে ইট পাটকেল নিক্ষেপ, হামলা ভাংচুর

প্রকাশিত: 5:50 PM , July 4, 2024
পুরাতন ছবি

ইফতেখাইরুল আলম, নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী গামী উপকূল এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে ট্রেনটি সোনাইমুড়ী এসে পৌঁছলে কতেক দূর্বৃত্তরা পুর্ব পরিকল্পিত ভাবে এলোপাতাড়ি ইট পাটকেল নিক্ষেপ হামলা, ভাংচুর চালিয়েছে। তবে হতাহতের তেমন কোন ঘটনা ঘটেনি। গতকাল ৩ই জুলাই(বুধবার)রাত আনুমানিক ৯টার দিকে সোনাইমুড়ী রেলস্টেশনের আউটার সিগন্যালে এই হামলার ঘটনাটি ঘটেছে। সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন মাষ্টার আবু ছায়েদ এই প্রতিবেদকে জানান, বুধবার বিকেল ৩টা ১০মিনিটে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে ট্রেনটি সোনাইমুড়ীর আউটার সিগন্যানে এসে পৌঁছালে চলন্ত ট্রেনের একদল দুর্বৃত্তরা এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত ‘ক’ বগির দুটি জানালার গ্লাস ভেঙে চুড়ে গেছে।জানালার পাশে কোনো যাত্রী না থাকায় হতাহতের তেমন কোন ঘটনা ঘটেনি। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি,চৌমুহনী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

Loading