নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

প্রকাশিত: 11:59 PM , June 22, 2024

ইফতেখাইরুল আলম, নিজস্ব প্রতিবেদক:
২৩ জুন নোয়াখালী প্রেসক্লাবের গৌরব – ঐতিহ্যের ৫২বছর । ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন।
বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ২৩ শে জুন রবিবার নোয়াখালী প্রেসক্লাব কতৃক দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায়, নোয়াখালী প্রেসক্লাবের সন্মানিত সদস্য বৃন্দের উপস্থিতিতে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সহযোগিতায় নোয়াখালী প্রেসক্লাবে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এরপর প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ এস্কান্দার কচি মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।

Loading