চট্টগ্রামে আরও ১০৮ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: 11:45 AM , July 28, 2020

চট্টগ্রামে  নতুন করে করোনাভাইরাসে  আক্রান্ত হয়েছেন ১০৮ জন।  এ নিয়ে  চট্টগ্রামে  মোট  আক্রান্ত হলেন ১৩ হাজার ৯৭৬ জন।

চট্টগ্রামের ছয়টি ও কক্সবাজারের  একটি ল্যাব ৮০৬ টি নমুনা  পরীক্ষায়  ১০৮ জনের করোনা  শনাক্ত  হয় বলে জানিয়েছেন  সিভিল  সার্জন সেখ ফজলে রাব্বী।

এর মধ্যে  চট্টগ্রাম নগরীর ৮৮ জন আর বিভিন্ন  উপজেলার  ২০ জন।  গত ২৪ ঘণ্টায় করোনা  আক্রান্ত  হয়ে মারা গেছেন  একজন।    আর জেলায়  সুস্থ  হয়েছেন  ৭২ জন।

Loading