ফরিদপুরে আবারো সড়ক দুর্ঘটনা ; নিহত ১ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 1:41 AM , April 18, 2024 ফরিদপুরে মাইক্রোবাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ইমদাদ শেখ (৫০) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে ফরিদপুর সদরের সমেশপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ইমদাদ শেখ জেলা সদরের ঘোড়াদাহ এলাকার তারাজ উদ্দিন শেখের ছেলে।আহতরা হলেন, আক্তারুজ্জামান রিমু, খন্দকার জিল্লুল হক সুমন, লাইজু বেগম ও ছিদ্দিক মাতুব্বর। আহতদের অধিকাংশের বাড়ি সালথা উপজেলার বিভিন্ন এলাকায়।পুলিশ সূত্রে জানান, ফরিদপুর থেকে সালথাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সালথা থেকে ফরিদপুরগামী একটি মাহিন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পাঁচজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরমধ্যে হাসপাতালে নেওয়ার পর ইমদাদ শেখ নামের এক ব্যক্তি মারা যান। আহতদের মধ্যে ছিদ্দিক মাতুব্বর নামের ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।এর সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে, হাসপাতালে নেওয়ার পর ইমদাদ শেখ নামের এক ব্যক্তি মারা যান। ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে শেয়ার ফরিদপুরবিষয়: