ফরিদপুরে অটোচালককে জবাই করে ইজিবাইক ছিনতাই

প্রকাশিত: 10:46 PM , January 20, 2021

ফরিদপুর সদর উপজেলার আলালপুর বাইপাস সড়কের পাশে সিদ্দিক মোল্যার পুকুরপাড়ে শুভ সিকদার (১৮) নামের একজন ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করে ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

 

নিহত শুভ সিকদার গেরদা ইউনিয়নের পশড়া গ্রামের অজিত সিকদারের ছেলে।

 

শুভ ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার একটি বোন রয়েছেন। 

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, মঙ্গলবার বিকেল ৪টায় বাড়ি থেকে অটো নিয়ে বের হন শুভ। রাত ৮টা পর্যন্ত তার মোবাইল ফোন চালু ছিল।

 

তিনি বলেন, মঙ্গলবার রাত ৮টার পর থেকে রাতের যেকোনো এক সময়ে শুভকে গলা কেটে হত্যার পর ইজিবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। অটোবাইক ছিনতাই এর পাশাপাশি পূর্বশত্রুতার কোনো সূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জান বিপিএম, কোতয়ালী থানা পুলিশ, ডিবি ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এসময় এই হত্যাকান্ডের অনুসন্ধান ও প্রকৃত দুর্বৃত্তদের খুঁজে বের করার নির্দেশ দেন তারা।

 

Loading