সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 9:35 PM , April 17, 2024 হাসপাতালে চিকিৎসাধীন, সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মোঃ মাকসুদ আলমইফতেখাইরুল আলম : নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক , সাংবাদিক মোঃ মাকসুদ আলমের উপর তার পাশবর্তী এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছেন।এ ঘটনা টি ঘটেছে,গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯ টার দিকে । এ সময় স্থানীয়রা তাকে ঘটনাস্থল হতে আহত অবস্থায় উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় ।জানা গেছে, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছোটন ওরফে ছুট্টা ডাকাত এর নেতৃত্বে একদল সন্ত্রাসী হঠাৎ করে অতর্কিত ভাবে সাংবাদিক মাকসুদ আলমের উপর হামলা করেছে।এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন এলাকার সচেতন মহলসহ সাংবাদিক সমাজ । এ বিষয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। শেয়ার নোয়াখালীবিষয়: