কেএনএফের স্থানীয় সমন্বয়ক লিয়ান সিয়াম বমকে কারাগারে প্রেরণ বান্দরবান অফিস বান্দরবান অফিস প্রকাশিত: 6:13 PM , April 10, 2024 বান্দরবান প্রতিনিধি,কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বমকে (৫৭) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার (০৯ এপ্রিল) রাতে বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী। লাল লিয়ান সিয়াম বম রুমা উপজেলার ২নং রুমা সদর ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ডের মৃত থন আলহ বমের ছেলে।কোর্ট পুলিশ পরিদর্শক এ কে ফজলু হক জানান, আজ (১০ এপ্রিল) বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদেশের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।উল্লেখ্য, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় ৮টি মামলা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানে এ পর্যন্ত কেএনএফের সদস্য নারী-পুরুষসহ মোট ৫৫ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শেয়ার বান্দরবানবিষয়: