কেএনএফ সন্দেহভাজন আরও ৩ জনকে কারাগারে প্রেরণ বান্দরবান অফিস বান্দরবান অফিস প্রকাশিত: 6:45 PM , June 22, 2024 বান্দরবান প্রতিনিধি,বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আজ শনিবার (২২ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে হাজির করা হয়। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।যাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে তারা হলেন- গড গলরী বম (৩১), সাং খুম বম (৩৮) ও জেফানিয়া বম (১৯)। তারা সকলেই রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হ্যাপী হিল পাড়ার বাসিন্দা।আদালতে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক প্রিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানায় দায়ের করা মামলায় ৩ জন আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।প্রসঙ্গত, উল্লেখ্য যে গত চলতি বছরে ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এই ঘটনার পরে আসামীদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান আর এই অভিযানে র্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সাথে সাথে অংশ নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৩টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি সহ সর্বমোট ২১টি মামলা দায়ের হয় আর চলমান এই অভিযানে এ পর্যন্ত কেএনএফের নারীসহ ১০৮ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। শেয়ার বান্দরবানবিষয়: