ইউসিবি ব্যাংকে আগুন

প্রকাশিত: 12:18 AM , March 17, 2024

চট্টগ্রামের নন্দনকান রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবি) আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ব্যাংকটিতে আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় ইফতারের পর খবর আসে নন্দনকান রাইফেল ক্লাব ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ৪টি ইউনিট সেখানে পাঠানো হয়। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) রয়েছে। মূলত ওই ব্যাংকেই আগুন লেগেছে।

আগুনের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে কাজ করছে।

Loading