পটিয়ায় বর্ষবরণ ১৪৩১ বাংলা উদযাপন কমিটির চেয়ারম্যান রাজিব ও সদস্য সচিব পলাশ

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 12:40 AM , March 14, 2024
চট্টগ্রাম পটিয়ায় সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ কমিটি গঠন করা হয়েছে।
১৩ মার্চ (বুধবার) বিকেলে পটিয়া ক্লাব হলে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব , সদস্য সচিব পদে পৌর আ’ লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোঃ সাইফুল্লাহ্ পলাশ ও কার্যকরি সদস্য সচিব কুসুমকলি আসরের সাংগঠনিক সম্পাদক প্রনব দাশ।

সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ ১৪২৬ বাংলার সমন্বয়ক পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব বিশ্বজিত দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন- বর্ষবরন উদযাপন পরিষদের নির্বাহী সদস্য ও পটিয়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। এতে বক্তব্য রাখেন- নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, আলমগীর আলম, চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, অধ্যাপক মানু বড়ুয়া, অধ্যাপক ভগীরত দাশ, চেয়ারম্যান ইনজামুল হক জসিম, মাষ্টার শ্যামল দে,কাউন্সিলর গোফরান রানা ও সোহেল মোহাম্মদ নিজাম উদ্দিন।

আগামী ১৩ ও ১৪ এপ্রিল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষ বিদায় ও বর্ষ বরণ অনুষ্ঠানে ব্যাপক আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

Loading