আ.লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন আশুলিয়ার রাজু আহমেদ

প্রকাশিত: 10:08 PM , March 13, 2024

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন আশুলিয়ার রাজু আহমেদ। এই নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য হলেন।

মঙ্গলবার (১২ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ কমিটির সদস্য সংখ্যা ২১৫ জন।

উক্ত কমিটিতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দীকে ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. সিরাজুল মোস্তফাকে সদস্য সচিব করা হয়েছে।

এবিষয়ে রাজু আহমেদ বলেন, ধর্ম বিষয়ক উপ-কমিটিতে তৃতীয় বারের মতো ঠাঁই পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি। আমার প্রিয় নেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সব নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগের যে কোনো নির্দেশনা বাস্তবায়নে অতীতে যেভাবে মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, ইনশাল্লাহ।

রাজু আহমেদ এলাকার সাধারণ মানুষকে স্বল্প খরচে চিকিৎসা সেবা দেয়ার জন্য আশুলিয়া ইউনিয়নের আনোয়ার জং সড়ক সংলগ্ন বি-বাংলার রাজু মার্কেট এলাকায় সাভারের আশুলিয়া থানা এলাকার মধ্যে সর্ব বৃহৎ রাজু জেনারেল হাসপাতাল নির্মাণ সহ বিভিন্ন সমাজ সেবা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Loading