রামগড়ে সড়ক দুর্ঘটনায় মোটকসাইকেল চালক নিহত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 11:13 PM , February 24, 2024 খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ শামীম(১৬) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার(২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সোনারখিল নামক এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি ফটিকছড়ির ভুজপুরের দাঁতমারা এলাকার মো: ফরিদ মিয়ার ছেলে বলে জানাগেছে।রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবপ্রিয় দাস দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। শেয়ার খাগড়াছড়িবিষয়: