ধামরাইয়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি (খাদ্যশস্য) চাল বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ , জুলাই ১, ২০২৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় বাস্তবায়নে ও ধামরাই উপজেলা প্রশাসন সহযোগিতায় সুয়াপুর ইউনিয়ন পরিষদের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি (খাদ্যশস্য) চাল বিতরণ করা হয়েছে উক্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে।আজ বুধবার ( ১জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মোহিতুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী নজরুল ইসলাম সহ অনেকে। শেয়ার সারা দেশবিষয়: