নিসচা’র ধামরাই শাখা কমিটিতে সভাপতি নাহিদ, সম্পাদক রফিকুল

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ , মে ১৭, ২০২৬

নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে ৬ষ্ঠ দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা অনুষ্ঠান ধামরাই উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) প্রশংসা নয়, পরামর্শ দিন—নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রতিজ্ঞা নিন’ প্রতিপাদ্য সামনে রেখে  কমিটি ঘোষণা করা হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো:আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি,এসডিআই এর প্রতিষ্ঠাতা পরিচালক শামসুল হক, ঢাকা জেলা জামায়েত ইসলামীর নায়েবে আমির আব্দুর রউফ, ধামরাই পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ হোসেন প্রমুখ।

সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়। এতে আবারো নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়া ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নির্বাচিত হয়।

Loading