পাইকগাছায় সনাতন ধর্মীয় শ্রীশ্রী বড় ঠাকুরের পুজা উপলক্ষে বাঁইনবাড়িয়া ঘোড়াদৌড় অনুষ্ঠানে – জেলা প্রশাসক মনিরুল হাসান বাপ্পি

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ , মে ১৯, ২০২৬

খুলনার পাইকগাছায় ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাসমারোহে উদযাপিত হলো সনাতন ধর্মাবল¤^ীদের শ্রীশ্রী বড় ঠাকুর পূজা| এ উপলক্ষ্যে আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সাঙ্গ হয়েছে ˆত্রহিক (৩ দিন) ব্যাপী বর্ণাঢ্য উৎসব| গত ১৮ মে সোমবার উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাঁইনবাড়িয়া (মিস্ত্রী চক) এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়| উৎসবের মূল আকর্ষণ ঘোড়াদৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো এলাকায় এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়| ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা উপভোগ করতে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো উৎফুল্ল জনতা মেলায় ভিড় জমায়| আয়োজক কমিটির সভাপতি শান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী| তিনি তাঁর বক্তব্যে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার| বাংলার এই লোকজ সংস্কৃতি ও উৎসবগুলো আমাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে|” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শাকিব আহমেদ এবং জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান কেএম আশরাফুল আলম নান্নু| আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান জোয়াদ্দার| শিক্ষক বিভাষ চন্দ্র বাছাড় ও কলিঙ্গ রাজ মন্ডলের যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে ঠাকুর দাশ সানা, পুলকেশ মিস্ত্রি, ধ্রুব বাছাড়, মৃগন কান্তি মন্ডল, ভূমিদাতা বিরিঞ্চি লাল রায়, মাসুম গাজীসহ আয়োজক কমিটির সেক্রেটারি ¯^পন কুমার মন্ডল ও প্রতিষ্ঠাতা আনন্দ মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| ৩ দিন ব্যাপী এই উৎসবের সমাপনী দিনে আয়োজিত ঘোড়াদৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নামী-দামী ৬টি ঘোড়া ও তাদের সওয়ার (দৌড়বিদ) অংশ নেন| এর মধ্যে অন্যতম আকর্ষণ ছিল নারী ঘোড়সওয়ার হালিমার নান্দনিক ও দুর্দান্ত কসরত, যা উপস্থিত দর্শকদের করতালিতে মুখরিত করে তোলে| প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য ব্যক্তিবর্গ|

Loading