নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার উদ্যোগে ৬ষ্ঠ দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা অনুষ্ঠান

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ , মে ১৭, ২০২৬

 

প্রশংসা নয়, পরামর্শ দিন — নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রতিজ্ঞা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে ৬ষ্ঠ দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৬ মে) প্রথমে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার ৬ষ্ঠ দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা অনুষ্ঠান বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।

পরে ধামরাই উপজেলা মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক ইমরান হোসেনের সভাপতিত্বে কমিটি ঘোষণা অনুষ্ঠান সভায় বক্তব্যে রাখেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি,এসডিআই এর ব্যবস্থাপনা পরিচালক শামসুল হক, ঢাকা জেলা জামায়েত ইসলামীর নায়েবে আমির আব্দুর রউফ, ধামরাই পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নাহিদ মিয়া প্রমুখ।

Loading