রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 10:43 PM , February 5, 2024 রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে”খেলাধুলায় আসক্তি, কমে যায় বিভক্তি, খেলাধুলায় আসক্তি দূর হয় মাদকাসক্তি” এ শ্লোগানকে সামনে রেখে মানসম্মত শিক্ষার পাশাপাশি তরুনদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে রামগড় উপজেলার উপজেলার ৭টি ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (৫ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০টায় রামগড় টেনিস মাঠে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামগড় উপজেলার বিভিন্ন ক্লাবের জন্য ফুটবল,ক্রিকেট ব্যাট, ভলিবল, স্ট্যাম্প,গ্লাভস সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করেন।ক্রীড়া সামগ্রী প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন বলেন, জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম।এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, ক্লাবের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ। শেয়ার খাগড়াছড়িবিষয়: