অপপ্রচার ,মিথ্যা সংবাদ ও ষড়যন্ত্রের অভিযোগে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির বিক্ষোভ স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 10:55 PM , October 14, 2026 যশোরের বেনাপোলে ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনিকে ঘিরে মিথ্যা সংবাদ প্রকাশ, সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার এবং সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটে বেনাপোল কাস্টম হাউসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টার প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া সদস্যরা বলেন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতিতে ৭০০-এর বেশি সদস্য রয়েছেন। সংগঠনটি দীর্ঘদিন ধরে সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণে কাজ করে আসছে। সদস্যদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে সংগ্রহ করে একটি কল্যাণ তহবিলও গঠন করা হয়েছে। এমন একটি সংগঠনকে ঘিরে ষড়যন্ত্র ও অপপ্রচারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তাঁরা।বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী মিথ্যা তথ্য প্রচার করে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি সদস্যদের ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তাঁরা।এ সময় সমিতির সদস্য মোস্তাক আহমেদ মাখন বলেন, “আমাদের সংগঠনে কোনো অপশক্তির ঠাঁই নেই। সংগঠনকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”প্রতিবাদকারীরা বলেন, সংগঠনের ঐক্য বজায় রাখা, সদস্যদের অধিকার নিশ্চিত করা এবং কল্যাণ তহবিলের স্বচ্ছতা রক্ষায় তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। একই সঙ্গে সংগঠনকে ঘিরে অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তাঁরা।সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা জানান, সংগঠনের সুনাম ও সদস্যদের স্বার্থ রক্ষায় তাঁরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। শেয়ার অর্থ ও বানিজ্যবিষয়: