কাগজপুকুর-কাগমারীতে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হকের গণসংযোগ:চতুর্থ দিনের প্রচারে স্থানীয়দের সমস্যা ও নাগরিক চাহিদা শুনলেন তিনি

প্রকাশিত: 12:49 PM , October 16, 2026
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারী এলাকায় চতুর্থ দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং এলাকার সমস্যা ও নাগরিক চাহিদার কথা শোনেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন জীবনযাত্রা, নাগরিক সেবা ও এলাকার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ তাঁদের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের চাহিদা ও সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো এবং পৌরসভার সেবার মান উন্নয়নে কাজ করার কথাও জানান তিনি।

গণসংযোগে তিনি আরও বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব হলো জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাঁদের সমস্যার কথা সংশ্লিষ্ট পর্যায়ে তুলে ধরা। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বেনাপোল পৌরসভার নাগরিক সেবা আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে তাঁর।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচিতে এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও সম্ভাব্য উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ

বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার

২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ

বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি

সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও কাগজপুকুর কাগমারি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading