ধামরাইয়ে আমানত নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত: 5:08 PM , February 5, 2024
ঢাকার ধামরাইয়ে কালামপুর আমানত নেসা বালিকা  উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল  সোমবার উক্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত স্কুলের কমিটির সভাপতি ধামরাই  সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,  উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ কুশুরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান   ও যুবলীগের নেতা কামরুল ইসলাম প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন  বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
সভাশেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন স্হানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা  বেনজির আহমদ।

Loading