ভুলের বিষয়টি এখন উপলব্ধি করছে বিএনপি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 12:07 PM , January 24, 2024 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে চরম ভুল করার বিষয়টি বিএনপি এখন উপলব্ধি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।বুধবার সকালে পুরান ঢাকার বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। নতুনভাবে নির্বাচিত হওয়ার কারণে আর্ন্তজাতিক বিশ্ব প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোয় বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে। তাই আবোল-তাবোল বকছে। তারা এখন উপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মাহুতির শামিল হয়েছে।বিএনপি-জামায়াত স্বাধীনতা সংগ্রাম বিকৃত করে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, স্বাধীনতা সংগ্রাম তারা অস্বীকার করে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, বহু শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে জাতির পিতার নেতৃত্বে আমাদের স্বাধীনতা এসেছে। স্বাধীনতা কারো হুইসেল বাজানোর মাধ্যমে আসেনি। বহু সংগ্রাম, বহু রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে মতিউর রহমানের আত্মদান রয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানাই।স্থানীয় সরকার সম্পর্কে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বরাবরই প্রতীকবিহীন হয়েছে। আমরা আগের সেই পদ্ধতির কথাই বলেছি। সেখানে সবাই উপস্থিত থাকবে এবং যে যার মতো নির্বাচন করবে। যারা বিজয়ী হবেন, তারা উপজেলা চেয়ারম্যান হবেন। এটা নতুন কিছু না। শেয়ার রাজনীতিবিষয়: