সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ , জানুয়ারি ২৩, ২০২৪ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৫৮৪ ফ্লাইটযোগে সকাল ৮টা ৩০ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন।সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটে সেতুমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। শেয়ার রাজনীতিবিষয়: