পটিয়া থানার ওসি (তদন্ত) ও একাধিক এসআইয়ের বদলি চেয়ে নৌকার প্রার্থীর আবেদন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 12:41 PM , December 28, 2023
চট্টগ্রাম পটিয়া – ১২ আসনের নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের হয়রানির অভিযোগ কথা উল্লেখ করে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবং একাধিক এসআইদের বদলি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য, সংসদের হুইপ সামশুল হকের পক্ষে থানার ওসি (তদন্ত) এসআইসহ পুলিশ সদস্যরা ভূমিকা রাখছে। তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ঘরে ঘরে গিয়ে বিভিন্নভাবে হয়রানি করছেন। পটিয়া থানা থেকে প্রত্যাহার হওয়া নেজাম উদ্দিনের কথা মতো এসব অফিসাররা নৌকার সমর্থিত লোকজনকে হুমকি, ধমকি দিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, গত ২১ ডিসেম্বর ডিএম জমির উদ্দিনকে আইসিটি মামলায় জামিন থাকা স্বত্বেও গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে বাদী আপোষনামা দিয়ে মুক্ত হলেও আদালত হতে বের হওয়ার পূর্ব মুহুর্তে ওসি তদন্ত মো. সোলাইমানের নির্দেশে সম্প্রতি কাশিয়াইশে একটি ঘটনার মামলায় এজাহারমুক্ত না হওয়া স্বত্বেও এসআই সনজয় ঘোষের নেতৃত্বে মো. জমির উদ্দিনকে পুনরায় আদালত চত্বর থেকে গ্রেপ্তার দেখায়। মিথ্যা একটি মামলায় কুসুমপুরা ইউনিয়নের নৌকার সমর্থক আবদুল মান্নানকেও গ্রেপ্তার করে পুলিশ। এই পুলিশ কর্মকর্তারা পটিয়া থানায় বহাল থাকলে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় থাকবে না। তারা আমাদের কর্মী সমর্থকদের ভীতি হয়রানির মধ্যে রেখে আমার প্রতিপক্ষকে পরোক্ষভাবে সহায়তা করছে।

যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন- পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)মো. সোলাইমান, এসআই সঞ্জয়
ঘোষ, মো. আসাদুর রহমান, রতন কান্তি দে, আকরাম হোসেন সুমন, শিমুল চন্দ্র দাস, জিয়া উদ্দিন, এএসআই মো. ফয়েজ আহমদ, এএসআই অনুপ কুমার।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করছেন নৌকা প্রতীকে সংসদ সদস্য পদ প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সহযোগী মোঃ মহিউদ্দিন।

Loading