পটিয়ার মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি,আর তাদের দুঃখে আমি ব্যাথিত হই এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ , ডিসেম্বর ২৮, ২০২৩ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম পটিয়া-১২ আসন থেকে নোঙ্গর প্রতীকে সংসদ সদস্য পদ প্রার্থী এম এয়াকুব আলী ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন । গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলী পটিয়ার বুধপুরা বাজার ও আশিয়া বাংলা বাজার এলাকায় নোঙ্গর প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্ধোধন করেন এই ছাড়াও পিঙ্গলা, শেখপাড়া, মল্লপাড়া, মুন্সিপুকুর পাড়, আশিয়া বাংলা বাজার, পূর্ব আশিয়া এলাকায় তিনি গণসংযোগ করেন।এতে তিনি বলেন পটিয়ার মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি,আর তাদের দুঃখে আমি ব্যাথিত হই । আমি ২০০৬ সালে প্রথম নির্বাচনী সভায় পটিয়াকে নিয়ে প্রতিবাদ করতে গিয়ে সহিংসতায় আমার দুই জন কর্মী নিহত হয়েছে এবং প্রায় ৫০০ নেতাকর্মী আহত হয়েছিল। মনসার টেকে যখন আমাকে আটকিয়ে পেলেছিল সবাই আমাকে বাঁচানোর জন্য ঝাপিয়ে পড়ে। ঔ দিনে আমি শপথ গ্রহন করেছিলাম যে পটিয়ায় নেতৃত্বে য়ারা আসবে তারা যদি পটিয়ার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, সর্বপ্রথম প্রতিবাদটা হবে আমার প্রতিবাদ। তাই প্রতিবাদ সরুপ নির্বাচনে আসা, জনগনের ভোটের অধিকার নিশ্চিত করতে, পটিয়াকে জবর জুলুমের হাত থেকা রক্ষা করতে ভোটে আসা। মানুষ গত ১৫ বছর ভয়ে মুখ খুলতে পারে নি, এখন সময় এসেছে ভোটের । মাধ্যমে উচিত জবাব দেওয়ার। তিনি আরো বলেন, আমি যদি নির্বাচিত হই পটিয়া থেকেে সন্ত্রাস মাদক মুক্ত পটিয়া বির্নিমানে কাজ করব।এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিধ ও সমাজ সেবক মো: মনসুর আলম, ইন্জিনিয়ার আবদুর রশিদ, আলহাজ্ব ছৈয়দ, ডা. জাহাঙ্গীর, মোহাম্মদ আলী, জায়েদুল হক মেম্বার, আলী আহমদ, নাঈম উদ্দিন সওদাগর, আলমগীর, আবছার, কালু, শফি, নেছার সহ আরো অনেকেই। শেয়ার অন্যান্যবিষয়: