আশুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমজাদ হোসেন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ , মে ২৭, ২০২৬ মেম্বার পদপ্রার্থী মোঃ আমজাদ হোসেনআশুলিয়া(সাভার) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ আমজাদ হোসেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আশুলিয়া ইউনিয়নের প্রতিটি পরিবারের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।আশুলিয়ার দোসাইদের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়া ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন। জনগণের পাশে থেকে মাদক ও চাদাবাজ মুক্ত একটি আধুনিক, সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে তিনি কাজ করে যেতে চান বলেও জানান।শুভেচ্ছা বার্তায় আঞ্জু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট শিক্ষানুরাগী এই সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বসবাসকারী সকল শ্রমজীবীদের প্রতি পবিত্র ঈদুল আযহার বিশেষ শুভেচ্ছা জানান এবং তাদের সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা সহ নাড়ির টানে বাড়ি ফেরার এই ঈদ যাত্রা যেন নিরাপদ ও আনন্দময় হয় সেই দোয়া করেন। শেয়ার অন্যান্যবিষয়: