আশুলিয়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল ইসলাম সরকার

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ , মে ২৬, ২০২৬

আশুলিয়া (সাভার) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম সরকার ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আশুলিয়া ইউনিয়নের প্রতিটি পরিবারের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

আশুলিয়ার টঙ্গাবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ নুরুল ইসলাম সরকার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন। জনগণের পাশে থেকে একটি আধুনিক, সুন্দর ও উন্নত আশুলিয়া ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করে যেতে চান বলেও জানান।

শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর খ্যাত এই সমাজ সেবক মোঃ নুরুল ইসলাম সরকার আশুলিয়া ইউনিয়নে বসবাসকারী সকল শ্রমিক ভাই বোনদেরকেও পবিত্র ঈদুল আযহার বিশেষ শুভেচ্ছা জানান এবং তাদের সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন

Loading